আইনজীবী তালিকাভূক্তির বয়স নির্ধারণ করা উচিত
স্টাফ রিপোর্টার:
আইনজীবী হিসেবে তালিকাভূক্তির জন্য বয়সের সময়সীমা নির্ধারণ করে দেয়া উচিত। তাহলে এই পেশায় আসতে মেধাবীরা উদ্ধুদ্ধ হবে। কারণ রুল অব ল প্রতিষ্ঠা করতে হলে মেধাবী বিচারক ও আইনজীবী প্রয়োজন।
যারা যত কম বয়সে আইন পেশায় ঢুকতে পারবে তারা এই পেশায় তত অবদান রাখতে পারবে বলেও মন্তব্য করেন বক্তারা।
বার কাউন্সিলের ইতিহাস বলতে গিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রুল অব ল প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার মূল স্তম্ভের প্রতি আনুগত্যশীল মেধা সম্পন্ন ও স্বাধীনচেতা আইনজীবী তৈরির উপর জোর দিতেন। জাতির জনক বঙ্গবন্ধুই প্রথম বার কাউন্সিলে ৫০ হাজার টাকা দিয়ে আইনজীবী কল্যাণ তহবিলের সূচনা করেছিলেন।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সেক্রেটারি আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামীর সঞ্চালনায় কর্মশালার মূল বিষয়ের উপর বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিচারপতি দেলোয়ার হোসেন, আইনজীবী সূজনী ত্রিপুরা ও জাবেদ পারভেজ।
এছাড়া আইনজীবী এএইচএম জুবায়ের হোসেন, মো: আনিছুর রহমান খান, মুহাম্মদ রাফিউল ইসলাম, আফসানা বেগম, মো: আলমগীর হোসেন, ড. সাদিকুর রহমান, রহিম সারোয়ার প্রমুখ আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সেক্রেটারি আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী।