আফজাল হোসেন ও তারিনের হারানো পাতায় প্রেম
ঈদ উপলক্ষে একসঙ্গে টেলিছবিতে অভিনয় করেছেন আফজাল হোসেন ও তারিন। নাম ‘হারানো পাতায় প্রেম’। এটি নির্মাণ করেছেন ১৯৮০ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘ঘুড্ডি’ ছবির পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী। প্রায় সাত বছর পর টেলিছবি নির্মাণ করেছেন তিনি। মানব সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আবর্তিত হয়েছে এর গল্প। এতে অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘দারুণ একটি গল্প। এ গল্পের টানেই এতে অভিনয় করা। টেলিছবিটি দেখার সময় দর্শকরা দারুণ এক অনুভূতির মধ্য দিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ তারিন বলেন, আফজাল ভাইয়ের বিপরীতে এতে অভিনয় করছি। এর গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। দর্শকরা দেখার পর নিজেরাই এটি নিয়ে মন্তব্য করবেন। আশা করি দর্শকরা ঈদের আয়োজনে অন্যতম একটি ভালো টেলিফিল্ম দেখতে পাবেন।’ নির্মাতা বলেন, ‘চেষ্টা করেছি ভালো কিছু করার। প্রধান দুই চরিত্রের অভিনয়শিল্পীও দুর্দান্ত অভিনয় করেছেন। সব মিলিয়ে আশা করছি দর্শক পছন্দ করবেন।’ টেলিছবিটি আজ বিকাল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।
Recent Posts