টুইটারে আধা ঘণ্টায় লক্ষাধিক অনুসারী মালালার

 In বিশেষ প্রতিবেদন
প্রায় ৫ বছর আগে টুইটারে অ্যাকাউন্ট খুলেছিলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। এর পর পাঁচ বছরেও কোনো টুইট করেননি তিনি।

শুক্রবার সামান্য হায়-হ্যালো করেন টুইটারে। তাতেই বাজিমাত। বিপুলসংখ্যক লোক প্রতিক্রিয়া জানান টুইটে।

১৯ বছর বয়সী মালালা ‘হাই, টুইটার’ লিখে প্রথম টুইটটি করেন। এর আধা ঘণ্টার মধ্যেই তার অনুসারী জুটে যায় লক্ষাধিক। সম্ভবত, এত অল্প সময়ে টুইটারে অনুসারী বাড়ার রেকর্ড এটি।

প্রথম টুইটের পর বেশ কয়েকটি টুইট করেন তিনি। এর একটি ছিল, ‘আজ স্কুলে আমার শেষ ও টুইটারে প্রথম দিন।’

এর পর মালালা লিখেন, ‘মাধ্যমিক স্কুলের পাঠ সম্পন্ন করা ছিল আমার জন্য অম্ল-মধুর অভিজ্ঞতা। আমার ভবিষ্যৎ নিয়ে উল্লসিত, কিন্তু…।’

আরেক টুইটে মালালা লিখেন, ‘বিশ্বে লাখ লাখ মেয়ে স্কুলের বাইরে এবং তারা কখনোই শিক্ষা শেষ করার সুযোগ পায় না।’

Recent Posts

Leave a Comment