ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরী এখন নববধু!

 In চাঁদপুর সদর উপজেলা, প্রধান খবর

বিশেষ প্রতিনিধি
গতকালও জানতো না ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরীর ভাগ্যে কী অপেক্ষা করছে। মানসিক প্রতিবন্ধী মেয়েটি  ও তার পরিবারের সদস্যরা ছিলো অজানা সঙ্কায়। ধর্ষক শাহাদাতের পরিবার প্রভাবশালী হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাত্তাই দিচ্ছিলো না। বৃহস্পতিবার রাতে শালিস বৈঠকে শাহাদাতের পরিবারের কেউ হাজির হয়নি। শুক্রবার দিনটি ছিলো মেয়েটির পরিবারের জন্যে আরো র্দূবিসহ যন্ত্রণাময়। প্রতিটি মুহূর্ত দুশ্চিন্তা আর মানসিক চাপে ছিলো ফেরদৌসীর মা বাবা ভাই  বোনেরা। দুপুরে এ প্রতিবেদক মেয়েটির পরিবারের সাথে কথা বললে তারা জানায়, তারা কী করবে ভেবে পাচ্ছে না। বিষয়টি নিয়ে শাহাদাতের ঘরে গেলে তথ্য দিতে ন্যূনতম সহযোগীতা করেনি তারা। বাধ্য হয়ে বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমনাকে অবগত করা হয়। তারা  বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে সুষ্ঠু বিচারের নির্দেশ দেন।

অবশেষে শুক্রবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নম্বর বাকিলা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চতন্তর গ্রামের আহমেদ মুন্সি বাড়িতে শালিস বৈঠক হয়। এসময় শাহাদাতের পরিবার কোনো ভাবেই বিয়েতে রাজি হচ্ছিলো না। পরে বিষয়টি চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানকে অবগত করলে তিনি হাজীগঞ্জ থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল মান্নান ও দুইজন উপ-পরিদর্শকসহ কয়েকজন পুলিশ সদস্য পাঠান। পরে শাহাদাতা ও তার পরিবার বিয়েতে রাজি হয়।
স্থানীয় ইউপি সদস্য  মোঃ ফারুক হোসেন জানান, প্রথমে ছেলে পক্ষ কোনো ভাবেই রাজি হচ্ছিল না। বাধ্য হয়ে প্রশাসনের সহযোগীতা নিয়ে সিদ্ধান্তে আসতে হয়েছে। অনেক কথাবার্তার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে রাত সাড়ে ৩টায় ১০লাখ টাকা দেনমোহরে ২লাখ টাকা ওসলে বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়ান কাজী মফিজুল ইসলাম। আগামী দুই একদিনের মধ্যে বউ ঘরে তুলে নিবে শাহাদাত বলেও জানান ইউপি সদস্য।

কিশোরীর বাবা আবুল বাশার জানান আমি সঠিক বিচার পেয়েছি। এখন আর আমার কোনো অভিযোগ নেই।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এ প্রতিবেদককে জানান, আপনার মাধ্যমে আমরা বিষয়টি অবগত হয়েছি। মেয়ের ন্যায্য অধিকার পাওয়ায় সহযোগীতা করার সুযোগ পেরেছি। অথবা মেয়েটি সঠিক বিচার পেতে আরো বিলম্ব হতে পারতো। আমরা সব ধরণের অন্যায় অবিচার বিশৃংখলার বিরুদ্ধেই এভাবে কাজ করার চেষ্টা করি।

Recent Posts

Leave a Comment