ফরহাদ মজহার অপহরণ হয়েছেন মনে হয়নি : আইজিপি
শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের মাদকবিরোধী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের আইজি আরও বলেন, ফরহাদ মজহারের অপরহণ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
তিনি বলেন, তবে ফরহাদ মজহারের অপহরণ মামলার তদন্তে এখন পর্যন্ত অপহরণের কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ৪ জুলাই মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর শ্যামলীর নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ফরহাদ মজহার।
ওই দিন তার নিখোঁজের কথা জানিয়ে রাজধানীর আদাবর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরে রাত ১১টার দিকে যশোরের অভয়নগর থেকে তাকে উদ্ধার করে র্যাব।