বিব্রত শাকিল খান

 In বিনোদন
অভিনয়ে একেবারেই অনুপস্থিত এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। ব্যবসা এবং রাজনীতি নিয়েই এখন ব্যস্ত রয়েছেন তিনি।

দীর্ঘ কয়েক বছর পর ৫ মে এফডিসিতে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই তাকে নিয়ে আবারও মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।

সেই থেকে সম্প্রতি যৌথ প্রযোজনার নামে প্রতারণার বিরুদ্ধে যে আন্দোলন চলছে সে আন্দোলনকে কেন্দ্র করে তার নামে ভুয়া একটি ফেসবুক আইডি থেকে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ভুয়া আইডি থেকে তথ্যমন্ত্রীকে ইঙ্গিত করে বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে বেশ বিব্রত বলে জানিয়েছেন শাকিল খান। শিগগিরই তিনি এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

Recent Posts

Leave a Comment