সুখে-দুঃখে পাশে দাঁড়ান তবেই ভোট দেবে মানুষ : অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি
তবেই আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দেবে সাধারণ মানুষ। একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় নবাবগঞ্জের বর্ধনপাড়ায় নিজস্ব কার্যালয়ে নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের নেতাকর্মীদের সমন্বয়ে সভায় এসব কথা বলেন তিনি।
সভায় এমপি বলেন, বিগত দিনে এ অঞ্চলে যারা মন্ত্রী-এমপি ছিলেন, তারা জনগণের কল্যাণে এগিয়ে এলে দোহার ও নবাবগঞ্জের দৈন্যদশা অনেক আগেই শেষ হয়ে যেত।
বর্তমানে দোহার-নবাবগঞ্জের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে। প্রতিটি গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের কাছে আমার অনুরোধ, আপনারা কারও জন্য বসে না থেকে দলের কল্যাণের কথা চিন্তা করে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।
আরও বলেন, ছাত্র ও যুবসমাজ হচ্ছে সংগঠনের প্রাণ, আধুনিক ও উন্নত দেশ গড়তে লেখাপড়ার পাশাপাশি তোমাদের এগিয়ে আসতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। তবেই তোমরা আগামী দিনে দেশ ও সমাজের যোগ্য নেতা হিসেবে বিবেচিত হবে।
সভায় তিনি মনোযোগ সহকারে তৃণমূল নেতাদের কথা শুনেন। তারা বিভিন্ন বিষয়ে সংগঠনের কার্যক্রম বেগবান করতে পরামর্শ দেন। যাতে নিজেদের শক্তির ওপর দাঁড়িয়ে অন্য দলের সঙ্গে নির্বাচনী যুদ্ধে মোকাবেলা করা যায়, সে বিষয়ে জোর প্রস্তুতি নিতে বলেন।
এ সময় প্রতিটি গ্রাম ও ওয়ার্ড কমিটি ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয়া হয়। সালমা ইসলাম এমপি এ সময় ১৪টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে আগামী ১ মাসের মধ্যে নতুন-পুরনোর সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দেন।
এদিন দুপুরে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন অঞ্চলের শতাধিক বাউলশিল্পী আগামী নির্বাচনে সালমা ইসলামের হাতকে শক্তিশালী করতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। তারা সালমা ইসলামের পাশে থেকে কাজ করার আশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল, নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব শরফুদ্দিন আহমেদ শরীফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দিলু, ডেপুটি কমান্ডার মোশারফ হোসেন খান, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নবাবগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, জাহাঙ্গীর চোকদার, এমএ মজিদ, একেএম আবদুল হালিম, মুরাদ মিয়া, আসাদুজ্জামান চৌধুরী রানা, রিপন মোল্লা, আনোয়ার হোসেন মোড়ল, আয়নুল চৌধুরী, সাহিদুল হক খান, নূর ইসলাম, ওয়াসিম আহমেদ, শাহাদাত মেম্বার, মালেক মোল্লা, আবদুস সালাম, আতাহার আলী, মতিন মেম্বার, শফিকুল ইসলাম স্বপন, মোজাম্মেল হক টুলু, শাওকাত মোল্লা, মাইনুল ইসলাম খান, মো. হালিম, মো. সেলিম মিয়া, নারী নেত্রী আসমা আক্তার রুমি, রেশমী আজাদ, মো. রতন, মো