হাজীগঞ্জে পুলিশের ব্লকরেইড ॥ ৫২ পিচ ইয়াবাসহ আটক ১
হাজীগঞ্জ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ থানা পুলিশ ব্লকরেইড চালিয়েছে। এছাড়া পৃথক ঘটনায় ৫২ পিচ ইয়াবাসহ জাকির হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জাকির উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে তারাপাল্লা গ্রামের তাজুল ইসলামের ছেলে ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদুল ইসলামের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে পৌর এলাকার হাজীগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকা সমূহের পরিত্যক্ত দালান, মকিমাবাদ এলাকার বিভিন্ন মেস সমূহ, রেলস্টেশনের প্লাটফর্ম এলাকা ও আন্তঃনগর ট্রেন থেকে নেমে যাওয়া যাত্রীদের ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়।
এর আগে গত বুধবার রাতে উপজেলার জাকির উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে তারাপাল্লা গ্রামের কোল্ডস্টোর এলাকা থেকে জাকিরকে ৫২ পিচ ইয়াবাসহ আটক করা হয়। জাকির স্থানীয় ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতা ও দীর্ঘদিন ধরে সে দলের নাম ভাঙ্গিয়ে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে। জাকিরের নামে মাদক আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্ততি চলছে।
ব্লকরেইড পরিচালনাকালে পুলিশ কর্মকর্তাদের মাঝে আরো উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আঃ মান্নান, এসআই মোঃ জয়নাল আবেদীন, এএসআই রনি বড়ুয়া, জহিরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদুল ইসলাম চাঁদপুর কণ্ঠকে বলেন, এসপি মহোদয়ের নির্দেশে মাদক, সন্ত্রাস ও জঙ্গি দমনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Recent Posts